পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন যে তাঁর দল পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে একা প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেছিলেন যে তাঁর দলের আসন ভাগাভাগির প্রস্তাবগুলি কংগ্রেস “প্রত্যাখ্যান” করেছে। I-N-D-I-A জোটে আসন ভাগাভাগির আলোচনায় বড় ধাক্কা।
https://twitter.com/PTI_News/status/1750057022576353520
“আমরা এটা (আসন ভাগাভাগি) নিয়ে কারো সাথে কথা বলিনি। তবে, আমার দল তাদের (কংগ্রেস) কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করা হয়। তাই আমরা বাংলায় একাই (নির্বাচনে) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আলোচনা করা হয়নি,” মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানে যাওয়ার আগে এটা বলেছেন। আজ বর্ধমানের গোদা মাঠে একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
“কংগ্রেস ৩০০ টি আসনে লড়ুক। আঞ্চলিক দলগুলো একসঙ্গে আছে। আমরা তাদের (কংগ্রেস) দ্বারা কোনও হস্তক্ষেপ সহ্য করব না, ”তিনি যোগ করেছেন।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নির্ধারিত কংগ্রেসর ভারত জোড় ন্যায় যাত্রার রাজ্যে প্রবেশের ব্যাপারে তাঁকে “অবহিত না করার” জন্য হতাশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন : ‘ভারত জোড়ো’ এর পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’। লোকসভার আগে রাহুল গান্ধীর নতুন পদযাত্রা।
আজ বর্ধমানের প্রশাসনিক সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ৩০ জন ও পশ্চিম বর্ধমান জেলার ২০ জনের হাতে এদিনের মঞ্চ থেকে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারীকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার ৪৮৯ টি রাস্তা সংস্কারের জন্য ৩৫৫ কোটি ৬৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ৩৯০ টি রাস্তার কাজ শেষ হয়েছে। জেলায় মোট ৫১৯ কিলোমিটার নতুন রাস্তার কাজ করা হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৪.৪৯ কোটি। বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা গুলির উদ্বোধন করবেন।
