আগামী লোকসভা ভোটে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? এই আলোচনা অনেকদিন ধরেই চলছে। কাল জে ডিইউ নেতা ও বিহারের ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিতীশ কুমারের নাম সামনে আনলেন।
কাল নীতিশ কুমার এর বাড়িতে জেডিইউ এর প্রবীণ নেতাদের বৈঠকের পর মহেশ্বর হাজারী বেরিয়ে এসে বলেন ” আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নীতিশ কুমার।” তিনি এও বলেন “I. N. D. I. A জোটের দলগুলির মধ্যে নীতিশ জীর নাম চূড়ান্ত হয়েছে। খুব তাড়াতাড়ি তার নাম ঘোষণা করা হবে।”
I. N. D. I. A জোট তৈরি হওয়ার পর থেকেই বিজেপি বলতে শুরু করে যে এই জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ২৬ জন। যতগুলি দল তত জন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মূলত এই আক্রমণকে প্রতিহত করার জন্যই I. N. D. I. A এর মধ্যে একজনকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রয়োজনীয়তা সামনে আসে।
সিপিআইএম ও কংগ্রেস এমন একজন নেতাকে পদপ্রার্থী করতে চাইছে যার উপর মূলত সেভাবে দুর্নীতির কালি লেগে নেই। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি সমস্ত দলগুলির সঙ্গে আলোচনা করেছেন। শেষে এটা জানা যাচ্ছে নীতীশ কুমারকেই I. N. D. I. A এর পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
পর্যবেক্ষকদের মধ্যে এই নামটি সামনে আসার পর কিছু দল তাদের অবস্থান পরিবর্তন করবে, এবং I. N. D. I. A জোট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল।
বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই নামটি প্রচারে আসার পর আলোচনা ও দ্বন্দ্ব শেষে I. N. D. I. A এর একটি সর্বশেষ আকৃতিতে পৌঁছাতে চাইছে কংগ্রেস ও সিপিআইএম, তারপরই চূড়ান্তভাবে রাজনৈতিক কার্যক্রমের রূপরেখা তৈরি হবে।
