আপনার হোম ডেলিভারি প্যাকেজটি ট্রাক করুন , আপনার ব্যাঙ্ক কার্ডটি বন্ধ করা হয়েছে, অভিনন্দন আপনি একটি লাকি ড্রজিতেছেন, বা আপনি কোম্পানির ক্লিয়ারিং স্টেক খুব কম দামে জিতেছেন!
মোবাইল ব্যবহারকারীদের দ্বারা বিন ভেরিফায়েড স্ক্যাম কল মনিটর-এ (BeenVerified Scam Call Monitor ) রিপোর্ট করা সবচেয়ে বেশি সন্দেহজনক ফোন নম্বরগুলির সাথে যুক্ত স্ক্যাম বা স্প্যাম কল বা মেসেজগুলির মধ্যে এগুলি প্রধান ৷

প্রতি নিয়ত এইভাবে মেসেজের মাধ্যমে বা কল করে আপনার কষ্টার্জিত অর্থ প্রতারকরা আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে নিমেষের মধ্যে বার করে নিতে পারে। তাই সজাগ হন।

নীচে স্ক্যাম এবং স্প্যাম করার পদ্ধতি দেখে নেওয়া যাক :

১. নোটিস একাউন্ট। সত্তর যোগাযোগ করুন ×××××××××× এই নং টিতে।

জরুরী টেক্সট ম্যাসেজ – মোবাইল ব্যবহারকারীদের কাছে অবাঞ্ছিত টেক্সট ম্যাসেজ গুলির সাথে একটি সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার জন্য বলা হয় বা একটি ফোন নম্বরে কল করতে বলা হয় ।

এই ভাবে যদি আপনাদের কাছে কোনো ম্যাসেজ আসে এবং এর মধ্যে কোনো লিঙ্ক থাকে তবে কোনো ভাবে ম্যাসেজ টিতে থাকা লিঙ্ককে ক্লিক করবেন না। যদি কল আসে এবং বলা হয় আপনাকে লিঙ্ক পাঠানো হয়েছে ওই লিঙ্ক টার ওপর ক্লিক করুন, কল টিকে খুব তাড়াতাড়ি কেটে দিন। ব্যাঙ্কে গিয়ে কথা না বলে কোনো লিঙ্ককে ক্লিক করবেন না।

২. আপনার হোম ডেলিভারি টি সম্পূর্ণ করা যাচ্ছে না।কল করুন ×××××××××× এই নং টিতে।

ডেলিভারি স্ক্যাম – ফোন নং গুলি ডেলিভারি স্ক্যামের সাথে সম্পর্কিত, DHL, FedEx বা অন্যান্য ব্র্যান্ড কোম্পানির নাম নিয়ে মোবাইল ব্যবহারকারীদের একটি লিঙ্কে ক্লিক পাঠানো হচ্ছে এবং আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে ।

ইদানিং কালে আমরা বেশির ভাগ প্রোডাক্ট অনলাইন কেনাকাটা করি। এর সুযোগ নিয়ে আপনাকে ম্যাসেজ বা ফোন কল করে প্রতারিত করতে পারে।

প্রোডাক্ট ডেলিভারি করা কোম্পানি গুলি এভাবে আপনার সাথে যোগাযোগ করে না। অনেক কোম্পানি প্রোডাক্ট দেওয়ার আগে আপনাকে একটি OTP পাঠায়। OTP দেওয়ার আগে দেখে নেবেন OTP টা কে পাঠিয়েছে। সতর্ক থাকুন।

৩. আপনি কোম্পানির ক্লিয়ারিং অফার পেয়েছেন। ক্লিক করুন এই লিঙ্কটিতে বা কল করুন ×××××××××× এই নম্বরে।

বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নাম করে আপনাকে ফোন করা হতে পারে। ফোন করলে অনেক সময় বলা হয় আমাদের কোম্পানির তরফ থেকে আপনি ক্লিয়ারিং অফার পেয়েছেন, আপনি আপনি যদি অফারটি নিতে ইচ্ছুক থাকেন তাহলে তাড়াতাড়ি আপনার মোবাইলে যাওয়া মেসেজটির মধ্যে লিংকটি ক্লিক করুন বা মেসেজে দেওয়া মোবাইল নাম্বারটিতে ফোন করুন। এই মেসেজটি সম্পূর্ণ মিথ্যা। সজাগ থাকুন

৪. আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তাড়াতাড়ি এই নাম্বারটিতে ফোন করুন।

ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড হল সবচেয়ে সাধারণ স্ক্যাম করার পদ্ধতি – ফোন নম্বরগুলি থেকে ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড সংস্থাগুলি থেকে কল করছি বলে প্রতারকরা সব থেকে বেশি স্ক্যাম চালায় বলে জানা গেছে৷

এর কাছে যদি আপনার মোবাইলে আছে বা কোন নাম্বার থেকে কল করে আপনাকে এই কথাগুলি বলা হয় তাহলে ভয় পাবেন না ফোন না করে আগে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

৫. আপনি সেই ব্যক্তি যিনি আমাদের তরফ থেকে লোনের অফার পেয়েছেন।

আপনার কাছে লোন সংক্রান্ত অনেক ফোন আসে। অনলাইন লোন দেওয়া হচ্ছে বলে অনেকেই আপনাকে ফোন করে। কেওয়াইসি লাগবে না ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে লোন এমাউন্ট ক্রেডিট হয়ে যাবে, শুধু আপনাকে আপনার ব্যাঙ্কের বিবরণ দিতে হবে। বিবরণ দিলেই অ্যাকাউন্ট ফাঁকা। অজানা কাউকে ব্যাঙ্ক এর বিবরণ দেবেন না।

৬. আপনি একটি পুরস্কার জিতেছেন।

স্ক্যাম নম্বরগুলি থেকে নগদ বা পণ্য পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে মোবাইল ব্যবহারকারীদের প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। পুরস্কার টি নেবার জন্য একটি OTP আপনার কাছে নিয়ে নিতে পারলেই কেল্লাফতে। আপনার একাউন্ট ফাঁকা।

সতর্ক থাকার পরও যদি আপনি প্রতারিত হন তাহলে আপনার ব্যাঙ্কে গিয়ে সত্তর যোগাযোগ করুন। নিকটবর্তী থানায় গিয়ে উপযুক্ত ব্যবস্থা নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *