আদানি গ্রুপ মুম্বাই এর ‘ধারাভি’ পুনর্নির্মাণ প্রকল্প শুরু করতে প্রায় ১.৫ বিলিয়ন ডলার বা ১২৫০০ কোটি (প্রায়) টাকা বিনিয়োগ করার কথা ভাবছে । আদানি গ্রুপ (৮০ শতাংশ) এবং মহারাষ্ট্র সরকার (২০ শতাংশ) এর যৌথ মালিকানাধীন একটি স্পেশাল পারপাস ভেহিকল (SPV) এই প্রতিষ্ঠা হয়েছে ।

২০০৪ সালে প্রথম ধারাভির পুনঃউন্নয়নের জন্য প্রস্তাব করা হয়েছিল, তবে, প্রকল্পটি অনেক আইনি সমস্যা এবং বিতর্কের জন্ম দেওয়ায় এটিকে চালু করা হয়নি । এই প্রকল্পটির জন্য বিশ্বব্যাপী দরপত্র আহ্বান করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত, আদানি গ্রুপ ডিএলএফকে পরাজিত করে সর্বোচ্চ দরদাতা হিসাবে টেন্ডারটি পায় ।

ধারাভি পুনঃউন্নয়ন প্রকল্প কি?

ধারাভি মুম্বাইয়ের কেন্দ্রস্থলে ভারতের সবচেয়ে সমৃদ্ধ ব্যবসায়িক জেলা, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থেকে পাথর ছোড়া দূরত্বে অবস্থিত । এটি একটি ২.৮ বর্গ কিমি জুড়ে বিস্তীর্ণ বস্তি।

২০০৪ সালে, মহারাষ্ট্র সরকার ধারাভিকে একটি পরিকল্পিত টাউনশিপ হিসেবে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেয়। সরকারি রেজুলেশন জারি করে পুনঃউন্নয়নের কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।

২০১৮ সালের নভেম্বরে, তৎকালীন ফড়নাভিসের নেতৃত্বাধীন সরকার বস্তিটির পুনর্নির্মাণের জন্য একটি নতুন মডেলর অনুমোদন করে । দুবাই-বেস ইনফ্রাস্ট্রাকচার সংস্থা সেকলিঙ্ক টেকনোলজিস কর্পোরেশন জানুয়ারী ২০১৯ সালে আদানির সাথে সাথে টেন্ডার জমা দেয়। কিন্তু রেলওয়ের জমি পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পর টেন্ডারটি সে সময় দেওয়া হয়নি।

২০২০ সালের অক্টোবরে, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র মহা বিকাশ আঘাদি (এমভিএ) সরকার টেন্ডার বাতিল করে এবং বলে যে নতুন টেন্ডার শীঘ্রই চালু করা হবে।

২০২২ সালের নভেম্বরের শেষে ধারাভি পুনঃউন্নয়ন প্রকল্পের জন্য টেন্ডারগুলি আবার খোলা হয়। আদানি গ্রুপ সর্বোচ্চ দরপত্র দিয়ে টেন্ডারটি পেয়ে যায় ।

ধারাভি পুনঃউন্নয়ন প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা এসভিআর শ্রীনিবাস বলেছেন, বিলিয়নেয়ার গৌতম আদানির নেতৃত্বে সংস্থাটি প্রকল্পের জন্য ৫০৬৯ কোটি টাকার বিড জমা দিয়েছে, যেখানে ডিএলএফ গ্রুপ ২০২৫ কোটি টাকা বিড দেয় ।

প্রকল্পের অংশ হিসাবে, বস্তির বাসিন্দাদের আদানি গ্রুপের দ্বারা নির্মিত নতুন বাসস্থানে স্থানান্তরিত করা হবে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন যে তিনি যোগ্য বাসিন্দাদের নতুন বাড়ি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *