পাকিস্তানে ভারতের আরেক শত্রু লস্কর কমান্ডার আকরাম গাজীকে গুলি করে হত্যা করলো অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় লস্কর-ই-তৈয়বা (এলইটি) কমান্ডার আকরাম খান গাজিকে কিছু অজ্ঞাত বাইকচালক গুলি করে হত্যা করেছে।

গাজী এলইটি-এর কেন্দ্রীয় নিয়োগ সেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল এবং এর প্রধান কাজ ছিল কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ করানো । পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই গাজীর হত্যাকে ছোট করার চেষ্টা করছে কারণ পাকিস্তানের বুকে এইভাবে পরপর বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের নেতাদের হত্যা এটা প্রমান করছে পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দেয়।

পাকিস্তানে ক্রমাগত হত্যাকাণ্ড সন্ত্রাসীবাদী দের রাতের ঘুম কেড়ে নিয়েছে । এটা প্রথম ঘটনা নয় যখন পাকিস্তানে সন্ত্রাসীবাদীদের টার্গেট করে হত্যা করা হল । এর আগে মুফতি কায়সার ফারুক, খালিস্তানি সন্ত্রাসী পরমজিৎ সিং পাঞ্জওয়াদ, এজাজ আহমেদ আহাঙ্গার, বশির আহমেদ পিয়ারের মতো অনেক সন্ত্রাসীবাদীও অজানা আততায়ীদের হাতে নিহত হয়েছে।

গত মাসে ভারতের  মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী শহীদ লতিফ পাকিস্তানে নিহত হয়। শিয়ালকোটে অজ্ঞাত আততায়ীর গুলিতে লতিফ নিহত হয়। ২০১৬ সালে পাঠানকোট এয়ার ফোর্স স্টেশনে হামলার মূল পরিকল্পনাকারী ছিল লতিফ। হামলাকারী চার সন্ত্রাসীবাদীকে সে পাকিস্তান থেকে নির্দেশ দিয়েছিলো ।

এই বছরের শুরুতে,  খালিস্তান কমান্ডো বাহিনী প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়াদ পাকিস্তানের লাহোরে অজ্ঞাতনামা খুনিদের গুলিতে নিহত হয়। পরমজিৎ দীর্ঘদিন ধরে পাকিস্তানে লুকিয়ে ছিল। সে পাকিস্তানের লাহোরে কর্মরত ছিল। পাকিস্তানে যুবকদের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা ও ভারতে ভিআইপিদের আক্রমণ করার জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার বাসিন্দা বশির আহমেদ পিয়ার ওরফে ইমতিয়াজ আলম, পাকিস্তানে একজন অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হয় ।

আজাজ আহমেদ আহাঙ্গারকে আফগানিস্তানের কাবুলে হত্যা করা হয়। ইজাজ, যে ভারতে ইসলামিক স্টেট (আইএস) পুনরায় চালু করার দায়িত্বে ছিল ও আল কায়েদার সাথেও যোগাযোগ ছিল তার ।

সৈয়দ খালিদ রাজা, আল বদরের প্রাক্তন কমান্ডার। সৈয়দ খালিদ রাজাকে পাকিস্তানে গুলি করে হত্যা করা হয়। আল বদর একটি ধর্মান্ধ সংগঠন, যারা কাশ্মীরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিত। সৈয়দ খালিদ রাজাকে করাচিতে তার বাড়ির বাইরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মাথায় গুলি করে হত্যা করে। সে কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়াতে সক্রিয় ছিল।

সৈয়দ নূর শালোবার, ভারতের ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা নিহত হয় । শালোবর পাকিস্তানি সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সহযোগিতায় কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়াত এবং নতুন সন্ত্রাসীদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিত।

Exit mobile version