অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের একদিন পর, উত্তরপ্রদেশ সরকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ‘মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধাম’ করার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার নতুন বিমানবন্দরের উদ্বোধন করবেন।

মহর্ষি বাল্মীকি রামায়ণ মহাকাব্যটি রচনা করেছিলেন। তাঁকে স্মরণ করেই অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হবে মহর্ষি বাল্মীকির নামে। এটি ₹ ১৪৫০ কোটিরও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে । এই বিমানবন্দরটি অযোধ্যাকে গোটা পৃথিবীর সাথে যুক্ত করবে। ৬৫০০ বর্গ মিটার আয়তনের এয়ারপোর্টটিতে প্রতি বছর ১০ লাখেরও বেশি যাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকবে।

টার্মিনাল বিল্ডিংয়ের সম্মুখভাগ অযোধ্যার আসন্ন শ্রী রাম মন্দিরের আদলে তৈরী করা হয়েছে । টার্মিনাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ অংশগুলি ভগবান শ্রী রামের জীবনকে চিত্রিত করে স্থানীয় শিল্প, পেইন্টিং এবং ম্যুরাল দিয়ে সাজানো হয়েছে।

নতুন বিমানবন্দরে প্রাথমিক পর্যায় ৬ই জানুয়ারি থেকে ফ্লাইট ওঠা নামা শুরু করবে । এয়ারলাইন কোম্পানি গুলি দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ এর মতো প্রধান শহরগুলি থেকে ফ্লাইট শুরু করবে ।

আরও পড়ুন :  রামমন্দির তৈরী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষায়। গৃহপ্রবেশ ২২শে জানুয়ারি ‘২৪।

বিমানবন্দরে নির্মাণ কাজ পরিদর্শনে এসে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন , এই এয়ারপোর্টে অযোধ্যার সাংস্কৃতিক রীতিনীতি প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে। প্রথম পর্যায়ে ৬৫০০০ বর্গফুট টার্মিনাল নির্মাণ করা হয়েছে। রানওয়েটি ২২০০ মিটার দীর্ঘ এবং বিমানবন্দরটিতে প্রতি ঘন্টায় ২-৩ টি ফ্লাইট ওঠানামা করার ক্ষমতা রয়েছে।

রেলওয়ে স্টেশন

পুরানো রেলস্টেশনের সংস্কার করা নাম রাখা হয়েছে ‘অযোধ্যাধাম জংশন’। এটি ৪৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে, ৩০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রেলস্টেশনের উদ্বোধন করবেন।

‘অযোধ্যাধাম’ রেলওয়ে স্টেশন।

রেলওয়ে স্টেশনে লিফট, একটি পর্যটন তথ্য কেন্দ্র এবং চিকিৎসা ব্যবস্থার সুবিধা থাকবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । সংস্কার করা প্ল্যাটফর্ম, নতুন সাইনবোর্ড, এসকেলেটর এবং দেয়ালে আঁকা ভগবান রামের ম্যুরাল নতুন রেলওয়ে স্টেশনে থাকছে। অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় ৬ কিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *