Category: রাজ্য

হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু করা যায় না। জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের।

জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা দরকার। আচমকা জাতীয় সঙ্গীত শুরু করা যায় না। বিজেপি বিধায়কদের করা মামলায় এমনটাই মন্তব্য করলেন মাননীয় বিচারক জয় সেনগুপ্ত। জাতীয় সঙ্গীতের অবমাননা…

এবার ফিরোজাবাদ হবে চন্দ্রনগর। উত্তরপ্রদেশ সরকারের সবুজ সংকেতের অপেক্ষা।

উত্তর প্রদেশের ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্রনগর করার একটি প্রস্তাব মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন অনুমোদন করেছে। ফিরোজাবাদ নগর নিগমের ১২ জনের কার্যনির্বাহী কমিটির ১১ জন সদস্য এই প্রস্তাবে তাদের সমর্থন জানিয়েছে। “ফিরোজাবাদের…

কমবে উত্তরবঙ্গ যাওয়ার সমস্যা। সরকারি পরিবহনে এবার উত্তরবঙ্গ সফর।

তিন মাসের মধ্যেই প্রায় ২৭০ টির মতো নতুন সরকারি বাস রাস্তায় নামতে চলেছে। স্নেহাশিস চক্রবর্তী,রাজ্যের পরিবহণমন্ত্রী কলকাতা-শিলিগুড়ি রুটের বাস উদ্বোধনের এসে একথা জানান । তিনি বলেন,”শীঘ্রই তিনটি নিগমের জন‌্য প্রায়…

বাংলাদেশের পর্যটকদের আপাতত রুম দেওয়া হবে না। জানিয়ে দিল দার্জিলিঙের একটি হোটেল।

বাংলাদেশের পর্যটকদের আপাতত রুম দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্টে জানিয়ে দিল দার্জিলিঙের একটি হোটেল। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে হোটেলটির তরফ থেকে লেখা হয়েছে, ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশী…

অবাককান্ড। পুরুষেরা শাড়ি পড়ে বরণ করছে মা জগধাত্রীকে। কারণটি জেনে নিন।

মহিলা নন। মাথায় ঘোমটা টেনে পুরুষ সদস্যেরাই মহিলা সেজে বরণ করেন মা জগদ্ধাত্রীকে। শুনেই চমকে যাচ্ছেন তাই না! এটি ঘটে হুগলি জেলায়। প্রাচীন রীতি মেনেই ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী মা এর…

শাহরুখ খানকে সরিয়ে পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা।

সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।মঙ্গলবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর নাম ঘোষণা করেছেন। অনুষ্ঠানে বক্তৃতায় মুখমন্ত্রী বলেন, “সৌরভ গাঙ্গুলি খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তিনি তরুণ…

ডিসেম্বরের শেষে কলকাতায় ‘লক্ষ কন্ঠে গীতা পাঠ’। আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি বা কর্মী সভায় যোগদানের জন্য নয়, তিনি বাংলায় আসছেন “লক্ষ কন্ঠে গীতা পাঠ” অনুষ্ঠানে যোগ দিতে । পাশাপাশি…

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ তীব্রতর হচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে বাংলার কিছু জেলায়।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ গত পাঁচ-ছয় ঘন্টা ধরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে ঘন্টায় ২০ কিমি বেগে। শুক্রবার সন্ধের মধ্যে এটি একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের…

মৃত ব্যক্তি উঠে বসে জল চেয়ে খেল। ভাতারের ঘটনা।

আজব কান্ড ভাতারে। ঘর ভর্তি লোকজন কান্নাকাটি করছে। মৃত ব্যক্তি উঠে বসে জল চেয়ে খেল। তার পর এবার মরে গেল। মৃত যুবকের নাম ছোটন সর্দার (৩৫)। বাড়ি ভাতার থানার বাউড়িপাড়ায়।…

কলকাতায় উড়ল ফিলিস্তিনি পতাকা। পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে। অটক চার, পরে মুক্ত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ ২০২৩ ম্যাচ চলাকালীন ফিলিস্তিনি পতাকা ওড়ানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ চারজনকে সাময়িকভাবে আটক করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে…