২০২৩ সালের ১০০ জন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহিলার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকায় ভারতের চারজন স্থান পেয়েছেন। অর্থমন্ত্রী সীতারামন ৩২ তম স্থানে রয়েছেন। এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা ৬০ তম স্থানে রয়েছেন। সেলের চেয়ারপার্সন সোমা মণ্ডল ৭০ তম এবং বায়োকনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কিরণ মজুমদার শ ৭৬তম স্থানে রয়েছেন।
ফোর্বস এর তালিকা ( প্রথম ১০ জন )
| র্যাঙ্ক | নাম | দেশ | শ্রেণী |
|---|---|---|---|
| 1 | উরসুলা ভন ডের লেইন | বেলজিয়াম | রাজনীতি |
| 2 | ক্রিস্টিন লাগার্ড | জার্মানি | রাজনীতি |
| 3 | কমলা হ্যারিস | যুক্তরাষ্ট্র | রাজনীতি |
| 4 | জর্জিয়া মেলোনি | ইতালি | রাজনীতি |
| 5 | টেইলর সুইফ্ট | যুক্তরাষ্ট্র | বিনোদন |
| 6 | কারেন লিঞ্চ | যুক্তরাষ্ট্র | ব্যবসা |
| 7 | জেন ফ্রেজার | যুক্তরাষ্ট্র | ব্যবসা |
| 8 | অ্যাবিগেল জনসন | যুক্তরাষ্ট্র | ব্যবসা |
| 9 | মেরি বারা | যুক্তরাষ্ট্র | ব্যবসা |
| 10 | মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস | যুক্তরাষ্ট্র | মানবপ্রীতি |
প্রথম ১০ জনের পূর্ণাঙ্গ বিবরণ –
১. উরসুলা ভন ডার লেইন
- উরসুলা ভন ডার লেইনকে জুলাই ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী শাখা, ইউরোপীয় কমিশনের সভাপতি নিযুক্ত করা হয়।
- তিনি হলেন প্রথম মহিলা যিনি এই পদে নিযুক্ত হলেন। আইন প্রণয়নে তাঁর সিদ্ধান্ত ৪৫০ মিলিয়নেরও বেশি ইউরোপীয়কে প্রভাবিত করবে ।
- ২০০৫ থেকে ২০১৯ সাল ভন ডের লেইন, অ্যাঞ্জেলা মার্কেলের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। তিনিই সবথেকে বেশি সময়কাল মন্ত্রিসভার সদস্য ছিলেন।
- মন্ত্রিসভায় তার সময়ের শেষ ছয় বছর তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৬৫
- বাসস্থান- বেলজিয়াম
- নাগরিকত্ব- জার্মানি
২. ক্রিস্টিন লাগার্ড
- ১লা নভেম্বর, ২০১৯-এ প্রথম মহিলা হিসেবে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রধান হন।
- ২০১১ থেকে ২০১৯ সালের মাঝামাঝি পর্যন্ত লাগার্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল পরিচালনা করেন। এই মুদ্রা তহবিল বিশ্বব্যাপী মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে।
- তিনিই প্রথম মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৬৭
- বাসস্থান- জার্মানি
- নাগরিকত্ব- ফ্রান্স
৩. কমলা হ্যারিস
- ২০শে জানুয়ারী, ২০২১-এ, হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা এবং প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হন।
- ২০১৬ সালে, হ্যারিস প্রথম ভারতীয়-আমেরিকান মহিলা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন।
- ২০১০ সালে, হ্যারিস ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করা প্রথম আফ্রিকান-আমেরিকান মহিলা।
- তিনি ওকল্যান্ডে অভিবাসী (immigrant) পিতামাতার সন্তান (তাঁর মা ভারত এবং তার বাবা জ্যামাইকা থেকে এসেছিলেন )।
- হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র হিসেবে, হ্যারিস হলেন প্রথম স্নাতক যিনি ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৫৯
- বাসস্থান- ওয়াশিংটন, কলম্বিয়া জেলা
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র
৪. জর্জিয়া মেলোনি
- ২২শে অক্টোবর, ২০২২-এ, জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ইতিহাসের প্রথম মহিলা যিনি ইতালির প্রধানমন্ত্রী হলেন।
- মেলোনি ইতালির ডানপন্থী ব্রাদার্স অফ ইতালি পার্টির সভাপতি। তিনি ২০১৪ সালের মার্চ মাসে এই দায়িত্বভার নিয়েছিলেন।
- ১৫ বছর বয়সে, তিনি ইতালীয় সোশ্যাল মুভমেন্টের যুব শাখায় যোগ দেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৪৬
- বাসস্থান- ইতালি
- নাগরিকত্ব- ইতালি
৫. টেইলর সুইফ্ট

- টেলর সুইফট তার ইরাস ট্যুর থেকে উপার্জন এবং তার সঙ্গীত ক্যাটালগের মূল্যের জন্য ২০২৩ সালের অক্টোবরে একজন বিলিয়নিয়ার হয়েছিলেন।
- সুইফ্ট হলেন প্রথম সঙ্গীতশিল্পী যিনি শুধুমাত্র তার গান এবং অভিনয়ের উপর ভিত্তি করে এই তালিকার স্থান পেয়েছেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৩৪
- বাসস্থান- ন্যাশভিল, টেনেসি
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র
৬. কারেন লিঞ্চ

- লিঞ্চ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৩,০০,০০০-ব্যক্তির স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থায় শীর্ষ ভূমিকায় নিযুক্ত হন।
- তিনি ২০১৮ সালে CVS এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।
- তিনি একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর সাথে তার কর্মজীবন শুরু করেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৫৯
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র
৭. জেন ফ্রেজার
- সিটিগ্রুপের এক্সিকিউটিভ জেন ফ্রেজারকে ২০২০ সালে সিইও হিসাবে মনোনীত করা হয় এবং তিনি আনুষ্ঠানিকভাবে মার্চ ২০২১-এ এই ভূমিকা গ্রহণ করেন।
- ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি ওয়াল স্ট্রিট ব্যাঙ্ক এর প্রথম মহিলা সিইও হন।
- কোম্পানির সিইও হিসেবে যুক্ত হওয়ার আগে, ফ্রেজার সিটিগ্রুপের প্রেসিডেন্ট এবং গ্লোবাল কনজিউমার ব্যাঙ্কিংয়ের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
- ২০০৪ সালে সিটিতে যোগদানের পর থেকে, তিনি আর্থিক সংকটের সময় কর্পোরেট কৌশল এবং একীভূতকরণ এবং অধিগ্রহণ সহ একাধিক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৫৬
- বাসস্থান- ফ্লোরিডা
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র
৮. অ্যাবিগেল জনসন
- অ্যাবিগেল জনসন ২০১৪ সাল থেকে ফিডেলিটি ইনভেস্টমেন্টের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার বাবার দায়িত্ব নেন এবং ২০১৬ সালে চেয়ারম্যান হন।
- তার দাদু , দ্বিতীয় এডওয়ার্ড জনসন, ১৯৪৬ সালে বোস্টন-ভিত্তিক মিউচুয়াল ফান্ড জায়ান্ট প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৬১
- বাসস্থান- মিল্টন, ম্যাসাচুসেটস
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র
৯. মেরি বারা
- বারা ২০১৪ সালে জেনারেল মোটরস এর সিইও হন। তিনিই প্রথম মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় তিনটি গাড়ি নির্মাতার মধ্যে একটির নেতৃত্ব দিচ্ছেন।
- তিনি আমেরিকার সবচেয়ে শক্তিশালী কর্পোরেট সিইওদের মধ্যে একজন। বারা ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদেও আছেন ।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৬১
- বাসস্থান- নোভি, মিশিগান
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র
১০. মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস
- বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি হিসাবে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস মানবহিতৈষীতে সবচেয়ে শক্তিশালী নারীদের একজন।
- ২০২১ সালের মে মাসে, বিল এবং মেলিন্ডা গেটস ঘোষণা করেছিলেন যে তারা বিবাহবিচ্ছেদ করছেন তবে এখনও ফাউন্ডেশনের সহ-সভাপতি থাকবেন।
ব্যক্তিগত পরিসংখ্যান
- বয়স- ৫৯
- বাসস্থান- মদিনা, ওয়াশিংটন
- নাগরিকত্ব- যুক্তরাষ্ট্র








