দেবীপক্ষের সূচনায় নরেন্দ্র মোদির লেখা গানে মাতলো ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার হাতে কলম ধরে গান লিখে ফেললেন । লিখে ফেলেছেন গুজরাতি ভাষায় একটি গোটা গান। গীতিকার হিসাবে মোদীজির গানের জগতে ডেবিউ দেখে অনেকেই অবাক । সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালির সুরে নবরাত্রি উপলক্ষে ‘গারবো’ নামের নতুন গানটি শনিবার মুক্তি পেয়েছে। নরেন্দ্র মোদীর এই প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এটিকে অনুপ্রেরণামূলক বলেও জানান।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী অসাধারণ কবিতা লিখতেন। তাঁর কবিতার ভাষা ও শৈলীর তুলনা মেলা ভার।

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা, গান লেখার কথা সর্বজনবিদিত। নরেন্দ্র মোদীও যে গান লিখতে পারেন, তা অনেকেরই অজানা ছিল না। শনিবার দেবীপক্ষের সূচনালগ্নে সেই খবর ঘোষণা করেই সবাইকে চমকে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিঙ্ক পোস্ট করেন। নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীত পরিচালকদ্বয় তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে।

এই গানটি লিখেই প্রধানমন্ত্রীর হাতেখড়ি এই জগতে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগতে নরেন্দ্র মোদীর থেকে অনেক সিনিয়র।

প্রশাসনিক দায়িত্ব সামলেও নিজের ভিতরের শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। কবিতা, গল্প, উপন্যাস লেখা থেকে ছবি আঁকা সব কিছুই চলছে এক সাথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সংখ্যা সেঞ্চুরি পার।

Exit mobile version