ভারতের ওডিআই বিশ্বকাপ ২০২৩ দল চূড়ান্ত : কে এল রাহুলের জায়গা পাকা, সঞ্জু স্যামসন পড়লেন বাদ।

জাতীয় ক্রিকেট একাডেমী থেকে ছাড়পত্র পাওয়ার পর কে এল রাহুলকে ১৫ সদস্যের অস্থায়ী দলে অন্তর্ভুক্ত করা হবে।
রাহুলকে প্রধান উইকেট রক্ষক হিসেবে ভাবা হচ্ছে এবং তিনি সম্ভবত ৫ নম্বর স্থানে ব্যাট করবেন। দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ঈশান কিষানকে বেছে নেওয়া হয়েছে। যার ফলে সঞ্জু স্যামসন বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন।

দা ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি লেখা অনুযায়ী  বিসিসিআইয়ের সিনিয়র জাতীয় নির্বাচক কমিটি ১৫ জনের একটি দল বেছে নিয়েছে। নির্বাচক দলের চেয়ারম্যান অজিত আগারকার শনিবার শ্রীলঙ্কায় গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার জন্য।

২০২৩ বিশ্বকাপের জন্য ভারতের অস্থায়ী দল :

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ সামি, আক্সার প্যাটেল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব।

Exit mobile version