‘যোগ্যতা নেই’ আইন কলেজের অধ্যক্ষা ও অধ্যাপিকাকে অপসারিত করলেন বিচারপতি গাঙ্গুলী।

কলকাতার একটি আইন কলেজের অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর পদ থেকে অপসারিত করল কলকাতা হাইকোর্ট। ওই কলেজেরই আরও এক অধ্যাপিকা অচিনা কুণ্ডুকেও অপসারিত করল আদালত। এই রায় আজ থেকেই কার্যকর হবে।আগামিকাল থেকে আর কলেজে ঢুকতে পারবেন না এই দুই জন । আজ এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যখন অধ্যক্ষ ছিলেন তখন তিনি কিছু অধ্যাপক ও অধ্যাপিকাকে ওই কলেজের নিয়োগ করেন। এই নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে মামলা হয়।

ইউজিসি কলেজের অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কিছু মান ঠিক করে দিয়েছে। ইউজিসি নির্ধারিত যোগ্যতা না থাকায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা ও অধ্যাপিকা অচেনা কুন্ডুকে সরিয়ে দিল হাইকোর্ট।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান ওনারা যদি তাঁদের যোগ্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তা হলে পুনর্বহাল করা হবে। আইনজীবী অর্ককুমার নাগকে স্পেশাল অফিসার হিসাবে নিয়োগ করেছেন বিচারপতি। তাঁকে আদালতের নির্দেশ, বৃহস্পতিবারই পুলিশকে সঙ্গে নিয়ে অধ্যক্ষের অফিসে তালা লাগাতে হবে। শুক্রবার থেকেই সুনন্দা এবং অচিনা কলেজে ঢুকতে পারবেন না।

শুক্রবার যোগেশচন্দ্র কলেজের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু তার উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট।শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

Exit mobile version