আজ ঘন কুয়াশার জন্য তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল সভা।

আজ ঘন কুয়াশার জন্য তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল সভা। নদিয়ার তাহেরপুরের সভাস্থলে নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হতে পারেননি। কলকাতার NSCBI বিমানবন্দরে সকাল সাড়ে দশটায় পৌঁছে গেলেও , ঘন কুয়াশার জন্য কপ্টার রওনা হয়েও তাহেরপুরে যেতে পারেনি প্রধানমন্ত্রী। ফিরে এসে বিমানবন্দরেই আটকা পড়েছেন মোদি। সড়কপথে যাওয়া সম্ভব হয়নি তাই বিকল্প হিসেবে ভার্চুয়াল সভা হবে। এদিকে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আপাতত ভিআইপি লাউঞ্জেই রয়েছেন প্রধানমন্ত্রী, সঙ্গে রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব মনোজ পন্থ। আকাশপথ বন্ধ থাকলে সড়কপথই একমাত্র বিকল্প, কিন্তু নিরাপত্তা প্রোটোকল মেনে কনভয় নিয়ে যাওয়া সম্ভব না। উল্টোদিকে, দেড়টার মধ্যে গুয়াহাটির উড়ান।

আজ ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নদিয়ার রানাঘাটে (তাহেরপুর) দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন, যা মোট ৩,২০০ কোটি টাকার।

এই প্রকল্পগুলো কলকাতা-সিলিগুড়ি সংযোগকে শক্তিশালী করবে এবং অঞ্চলের অর্থনীতি-পর্যটনকে উন্নত করবে।

উদ্বোধিত প্রকল্প

বড়জাগুলি-কৃষ্ণনগর সেকশনের ৬৬.৭ কিলোমিটার ৪-লেন (NH-34) সম্পূর্ণ হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

শিলান্যাস প্রকল্প

বারাসাত-বড়জাগুলি সেকশনের ১৭.৬ কিলোমিটার ৪-লেন (NH-34, উত্তর ২৪ পরগনা) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।

 

Exit mobile version