টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫ বছরের টাইটেল স্বত্ব কিনেছে। কোম্পানিটি ২৫০০ কোটি টাকায় আইপিএলের ৫ বছরের স্বত্ব কিনেছে, যার অর্থ হল একটি আইপিএল মরসুমের জন্য, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) টাইটেল স্পন্সর থেকে ৫০০ কোটি টাকা পাবে।

এর আগেও টাটা আইপিএলের স্বত্ব কিনেছিলো । সংস্থাটি ২০২২ সালে ৬৭০ কোটি টাকার বিনিময়ে স্বত্ব কেনে ।

ইচ্ছুক কোম্পানিগুলো বিসিসিআই থেকে টেন্ডার নথি কেনার পর বিড করে। এতে আদিত্য বিড়লা গ্রুপ ২৫০০ কোটি টাকার বিড করেছিল। বিসিসিআই তখন আগের স্পন্সর টাটাকে জিজ্ঞাসা করে যে তারাও এতটা বিড করতে প্রস্তুত কিনা। টাটা গ্রুপও ২৫০০ কোটি টাকার বিড করে এবং স্পনসরশিপ পেয়ে যায় ।

এক মাস আগে আইপিএলের টাইটেল স্বত্ব বিক্রির জন্য টেন্ডার জারি করেছিল বিসিসিআই। অধিকার কিনতে আগ্রহী সংস্থাগুলিকে বিসিসিআই এর কাছ থেকে ৫ লক্ষ টাকার একটি টেন্ডার নথি কিনতে হয়েছিল।

আরও পড়ুন : আইপিএল ২০২৪ : প্রতিটি দলের সম্পূর্ণ স্কোয়াড তালিকা।

চীনা কোম্পানি স্পন্সর করতে পারবে না – বিসিসিআই

বিসিসিআই তার টেন্ডার নথিতে নিজেই স্পষ্ট করে দিয়েছিল যে চীনা সংস্থাগুলি স্পনসরশিপের জন্য বিড করতে পারবে না। ভারত ও চীনের মধ্যে সীমান্ত এবং রাজনৈতিক বিরোধের কারণে, বিসিসিআই চীনা কোম্পানির কাছ থেকে স্পনসরশিপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২১ সালে, চীনা প্রযুক্তি সংস্থা ভিভো আইপিএলের টাইটেল স্পন্সর ছিল।

কেন টাইটেল স্পন্সরের বিড এমাউন্ট বেড়েছে?

টাটা গ্রুপ গত দুই বছর ধরে আইপিএলের স্পনসর। আইপিএল ২০২২ এবং ২০২৩-এ স্পনসরশিপের জন্য টাটা বিসিসিআইকে ৬৭০ কোটি টাকা দিয়েছে। এখন আইপিএলের জন্য এই পরিমাণ বেড়েছে। এর প্রধান কারণ শুধু আইপিএল-এর ক্রেজই নয়, আগামী মরসুমে আইপিএল ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আইপিএল ২০২৪-এ মোট ৭৪টি ম্যাচ হবে। এর পরের বছরে আইপিএল ২০২৫-এ ৮৪ টি ম্যাচ এবং তারপরে ২০২৬-এর আইপিএল থেকে ৯৪ টি ম্যাচ করার পরিকল্পনা করেছে বিসিসিআই।

আইপিএলের এই মৌসুম কবে শুরু হবে?

আগামী ২২শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। এই টুর্নামেন্ট চলবে ৪ঠা জুন পর্যন্ত। এর ঠিক আগে মহিলা প্রিমিয়ার লিগেরও আয়োজন হতে যাচ্ছে। WPL ২০২৪ চলবে ২রা মার্চ ২০২৪ থেকে ২৪শে মার্চ ২০২৪ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *