ভারতে আসছে টেসলা।পরের বছরে বৈদ্যুতিক গাড়ি আমদানি শুরু। কারখানা হতে পারে গুজরাট বা মহারাষ্ট্রে।

ভারত টেসলার সাথে একটি চুক্তিতে আবদ্ধ হতে চলেছে যা মার্কিন অটোমেকারকে পরের বছর থেকে এদেশে তার বৈদ্যুতিক গাড়ি বিক্রি কারার সুযোগ দেবে এবং দুই বছরের মধ্যে তাকে একটি কারখানা স্থাপন করতে হবে।

সূত্র মারফত জানা যাচ্ছে জানুয়ারিতে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে এটি ঘোষণা হতে পারে। গুজরাট এর সাথে সাথে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুও কারখানা তৈরির জন্য বিবেচনাধীন রয়েছে।

টেসলা ২ বিলিয়ন ডলারের একটি  প্ল্যান্টের মধ্যে দিয়ে বিনিয়োগের সূত্রপাত করবে বলে জানা যাচ্ছে। তারা ভারত থেকে ১৫ বিলিয়ন ডলার পর্যন্ত মূল্যের অটো যন্ত্রাংশ কেনার পরিকল্পনা করেছে। খরচ কমাতে ভারতে কিছু ব্যাটারি তৈরির কথা ভাবছে সংস্থাটি।

কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং পরিকল্পনা পরিবর্তন হতে পারে। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জুন মাসে বলেছিলেন যে টেসলা ভারতে একটি “উল্লেখযোগ্য বিনিয়োগ” করার পরিকল্পনা করেছে এবং তিনি ২০২৪ সালে সফর করতে চান।

ব্লুমবার্গএনইএফ-এর মতে, বৈদ্যুতিক গাড়ির উচ্চ মূল্য এবং চার্জিং স্টেশনের অভাবের কারণে ক্রেতারা বৈদ্যুতিক গাড়িতে সুইচ করতে দ্বিধা বোধ করছেন। ভারতের বৈদ্যুতিক গাড়ির (EV) বাজার এখনো চালু হয়নি। ব্যাটারি চালিত গাড়ি বিক্রির মূল্য গত বছর বিক্রি হওয়া মোট যাত্রীবাহী গাড়ির মাত্র ১.৩%৷

উচ্চ শুল্কের কারণে টেসলা সরাসরি ভারতে গাড়ি আমদানি করে না। বর্তমানে টেসলার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জার্মানিতে কারখানা রয়েছে৷ ভারত তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনে তৈরি গাড়ি ভারতে বিক্রি কারার অনুমতি দেয়নি তাই টেসলা ভারতের বাজারে গাড়ি বিক্রি করতে পারেনা।

গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টে টেসলার প্ল্যান্ট পরিদর্শনে গিয়েছিলেন। মে মাস থেকে টেসলার সাথে ভারত সরকারের সংলাপ চালু হয়েছে ৷ ভারত এখন আন্তর্জাতিক বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকদের পাঁচ বছরের জন্য আমদানি কর কমানোর কথা বিবেচনা করবে বলে মনে করা হচ্ছে যদি সেই সংস্থাগুলি ভারতে কারখানা স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

Exit mobile version