প্রকাশ্যে এল রামলালার প্রাণ প্রতিষ্ঠায় নিমন্ত্রিত অতিথিদের তালিকা। ২২শে জানুয়ারী, ২০২৪ রামলালার প্রাণ প্রতিষ্ঠা।

প্রকাশ্যে এল রামলালার প্রাণ প্রতিষ্ঠায় নিমন্ত্রিত অতিথিদের তালিকা। রাম মন্দিরের উদ্বোধনে কে কে থাকবেন তা জানতে আগ্রহী ছিল সকলে। এই নিয়ে জল্পনা চলছিল বিস্তর।

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ৩০০০ জন ভিআইপি সহ ৭০০০ জন আমন্ত্রিত থাকছেন। রাম মন্দির ট্রাস্ট এসএমএস, ই-মেইল, পত্রযোগে ও অতিথিদের সাথে মিলিত হয়ে আমন্ত্রণ জানিয়েছেন। ৪০০০ জন সাধুসন্তকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট এর সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন ” ৫০ টি দেশের কমপক্ষে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন এমন ৫০ জন করসেবকের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।”

আরও পড়ুন : রামমন্দির তৈরী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষায়। গৃহপ্রবেশ ২২শে জানুয়ারি ‘২৪।

ভিভিআইপিরা বারকোড পাসের মাধ্যমে প্রবেশ করতে পারবেন৷ “৭০০০ আমন্ত্রিতদের মধ্যে, প্রায় ৪০০০ সাধু সন্ত থাকবেন। বাকিদের মধ্যে থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের আগে আমন্ত্রিতদের সাথে একটি লিঙ্ক শেয়ার করা হবে। একবার তারা নিজেদের নিবন্ধন করলে, একটি বার কোড তৈরি হবে যা এন্ট্রি পাস হিসাবে কাজ করবে,” ভিএইচপি মুখপাত্র শরদ শর্মা বলেছেন।

আমন্ত্রণ পত্রটি, চম্পত রাই কর্তৃক স্বাক্ষরিত। এতে লেখা আছে: “আপনি জানেন যে দীর্ঘ টানা সংগ্রামের পর, শ্রী রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের কাজ চলছে, এবং পৌষ শুক্লা দ্বাদশীতে, বিক্রম সংবত ২০৮০ , সোমবার, ২২শে জানুয়ারী, ২০২৪, রাম লালার নতুন মূর্তি গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে৷”

“আমাদের আন্তরিক ইচ্ছা যে আপনি এই অনুষ্ঠানে অযোধ্যায় উপস্থিত থেকে প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হন ও এই মহান ঐতিহাসিক দিনের মর্যাদা বৃদ্ধি করুন।।”

সিনেমা, ক্রিকেট, শিল্প মহলের একের পর এক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নেমতন্ন পেয়েছেন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি,  রোহিত শর্মা, সুনীল গাভাস্কর, কপিল দেব, অনীল কুম্বলে, রাহুল দ্রাবিড় ,অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রামানন্দ সাগরের ‘রামায়ণ’ এর ‘রাম’ অরুণ গোভিল এবং ‘সীতা’ দীপিকা চিখিলিয়া, সংগীতশিল্পী আশা ভোঁসলে এবং শিল্পপতি মুকেশ আম্বানি,গৌতম আদানি, রতন টাটা। এই তালিকা এখানেই শেষ হচ্ছে না। এ ছাড়াও নিমন্ত্রণ পেয়েছেন ফুটবলার বাইচুং ভুটিয়া, অলিম্পিয়ান মেরি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু, পি গোপীচাঁদ সহ আরও অনেকে।

আমন্ত্রণ পেয়েছেন বিজেপি নেতারা। এই তালিকায় রয়েছেন লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, বিনায় কাটিয়ার, উমা ভারতীর মতো নেতারা।

রাম মন্দির ট্রাস্টের সদস্যরা:

কর্মসূচী অনুযায়ী, শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে নবনির্মিত রাম মন্দিরে রামলালার নতুন মূর্তির প্রথম আরতি করবেন নরেন্দ্র মোদি। ১৫০ জন বৈদিক আচার্য প্রাণ প্রতিষ্টার আচারে নিযুক্ত হচ্ছেন। আরএসএস প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকবেন অনুষ্ঠানে।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি বলেছেন যে কাশীর শঙ্করাচার্য বিজয়েন্দ্র সরস্বতীর নির্দেশনায় আচার্যদের একটি দল নির্বাচন করা হয়েছে।

কাশীর বৈদিক পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত প্রধান আচার্য হবেন এবং তাঁর সাথে ১৫০ জন পণ্ডিত থাকবেন, যারা বিভিন্ন পরায়ণ, আবৃত্তি, যজ্ঞ ইত্যাদি করবেন। সমস্ত আচার অনুষ্ঠান বিখ্যাত বৈদিক পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একজন সদস্য জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ভিতরে রাম লালার মূর্তিটি আট ফুট লম্বা সোনার প্রলেপযুক্ত মার্বেল সিংহাসনে স্থাপন করা হবে।

Exit mobile version