সাধারণ মানুষকে চিঠি লিখে এলাকা ছাড়ার অনুরোধ। ইসরাইলের স্থলসেনা অভিযানের জন্য তৈরি।

গাজ়ায় লুকিয়ে থাকা হামাস বাহিনীকে সাধারণ নিরীহ মানুষের থেকে আলাদা করার জন্য আকাশ থেকে হাজার হাজার প্রচার পত্র ফেলছে ইজ়রায়েলি বায়ুসেনা। উত্তর গাজ়ার বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার বার্তা রয়েছে এই হাজার হাজার প্রচার পত্রে । সেই সঙ্গে চলছে ধারাবাহিক বোমাবর্ষণও। ভূমধ্যসাগর লাগোয়া প্যালেস্তেনীয় বাসিন্দাদের সাময়িক আশ্রয় দেওয়ার জন্য পড়শি মিশরের সঙ্গেও ইজ়রায়েল এবং পশ্চিমী দেশগুলির আলোচনা চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

গাজায় ২৩ লক্ষ প্যালেস্তেনীয় বসবাস করে। তার মধ্যে উত্তরাঞ্চলে বসবাসকারী ১০ লক্ষ মানুষকে ইসরাইল সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে। ৬ দিনের এয়ার স্ট্রাইক-এর পর ইসরাইলের স্থলসেনা সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে। ইসরাইলের ট্যাঙ্ক গাজা সীমান্তে টহল দিচ্ছে। যেকোনো সময়ই তাদের অপারেশন শুরু হতে পারে। এই অপারেশন চলাকালীন যাতে কোন অসামরিক ব্যক্তির ক্ষতি না হয় সেই জন্য ইসরাইলের এই অনুরোধ পত্র।

ইসরাইল তার স্থলসেনার ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ সেনাকে গাজা সীমান্তে মোতায়েন করেছে। তাদের সঙ্গে রয়েছে ট্যাঙ্ক,আর্টিলারি ইউনিট,আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার।

ইইউ (EU) প্রধান উরসুলা ফন ডার লেইন  বলেছেন যে ইউরোপ ইসরাইলের পাশে দাঁড়িয়েছে এবং আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করি।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সমর্থনে মার্কিন জাহাজ ও যুদ্ধবিমানকে ইসরায়েলের কাছাকাছি যাওয়ার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি নতুন সামরিক সহায়তাও পাঠিয়েছেন ।

Exit mobile version