এশিয়ান গেমসে শনিবার  ভারতের শুরুটা হল সোনা দিয়ে । ওই একই ইভেন্টে ব্রোঞ্জও যেতে ভারত । দু’টি পদকই এসেছে তিরন্দাজি থেকে। মহিলাদের কম্পাউন্ড বিভাগে সোনা জেতেন জ্যোতি সুরেখা ভেন্নম। তিনি ফাইনালে দক্ষিণ কোরিয়ার চেয়োন সো-কে হারান। ব্রোঞ্জ জেতে অদিতি স্বামী। সব মিলিয়ে ভারতের ৯৭টি পদক হল। সোনা হল ২৩টি। এ ছাড়া রুপো ৩৪ ও ব্রোঞ্জ ৪০।

জ্যোতি হারিয়ে দেন দক্ষিণ কোরিয়ার সো চায়েওনকে। জ্যোতি ফাইনালে ৯ পয়েন্টে তির মেরে শুরু করে।তার পরের ১৪টি তিরই ছিল ১০ পয়েন্টে। মোট পয়েন্ট ১৪৯।দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডে ভালো শুরু করেও পরে প্রতি রাউন্ডেই পিছিয়ে পড়ছিল। শেষ পর্যন্ত তাঁর পক্ষে জেতা সম্ভব হয়নি।তার মোট পয়েন্ট হয় ১৪৫।
এই এশিয়ান গেমসে জ্যোতির একটি তৃতীয় সোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *