মঙ্গলবার  360 ONE Wealth Hurun India Rich List 2023 প্রকাশিত হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে ২ নাম্বার থেকে ১ নাম্বারে উঠে এসেছেন।

হুরুন এর লিস্ট অনুযায়ী ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ২৫৯ জন। তার মধ্যে ৩৮ জন নতুন। ধনীদের তালিকায় থাকা ৬৫% ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ প্রায় $১ ট্রিলিয়ন। যেটা অনেক দেশের মোট জিডিপির সমান।

২০২৩ সালে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ২% বৃদ্ধি পেয়েছে। মোট সম্পত্তির পরিমাণ ৮,০৮,৭০০ কোটি। মুকেশ আম্বানি ও গৌতম আদানির মধ্যে এখন সম্পত্তির পার্থক্য ৩,৩০,০০০ কোটি। মুকেশ আম্বানি ২০২৩ এ ভারতবর্ষের সবথেকে ধনী ব্যক্তি।

গৌতম আদানির সম্পত্তি ৫৭% হ্রাস পেয়েছে। তার এখন মোট সম্পত্তির পরিমাণ ৪,৭৪,৮০০ কোটি। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

ভারতের ১০ জন ধনী ব্যক্তির তালিকা নিচে দেওয়া হল (২০২৩ )

রাঙ্কিং নাম ব্যবসা সম্পত্তির পরিমানসম্পত্তির পরিবর্তন
1মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৮০৮৭০০ কোটি ২% +
2গৌতম আদানি আদানি গ্রুপ৪৭৪৮০০ কোটি৫৭% -
3সাইরাস এস পুনাবালা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ২৭৮৫০০ কোটি৩৬% +
4শিব নাদার এইচসিএল টেকনোলজি ২২৮৯০০ কোটি২৩% +
5গোপীচাঁদ হিন্দুজা হিন্দুজা গ্রুপ ১৭৬৫০০ কোটি ৭% +
6দিলীপ সাংভি সান ফার্মাসিটিক্যাল ১৬৪৩০০ কোটি২৩% +
7এল এন মিত্তাল আর্সেলর মিত্তল১৬২৩০০ কোটি ৭% +
8রাধাকিশন দামানি ডি-মাট রিটেল১৪৩৯০০ কোটি১৮% -
9কুমার মঙ্গলম বিড়লা আদিত্য বিড়লা১২৫৬০০ কোটি ৫% +
10নিরাজ বাজাজ বাজাজ অটো ১২০৭০০ কোটি ৭% +

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *